International Federation of Film Critics - এর গোপন নির্বাচনের সেই ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ ছবির তালিকা।
সর্বকালের সেরা ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনটি স্থানই রইল বাঙালি পরিচালকদের দখলে ! আজ ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)-এর গোপন নির্বাচনের সেই ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে প্রকাশ করা হয় সেরা ১০ ছবির তালিকা ।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি ছবির তিনটিই বাঙালি পরিচালকের। এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই) এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি মতগ্রহণ সমীক্ষা চালিয়েছিল। সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতেই উঠে এসেছে এই তিন পরিচালকের তিনটি ছবির নাম।
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ তাঁর প্রথম ছবিটি তৈরি করেন।
এফআইপিআরএসসিআই-এর তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি। তৃতীয় স্থান পেয়েছে উৎপল দত্ত অভিনীত ও মৃণাল সেন পরিচালিত ভুবন সোম।