logo

রাজ্যে এসআইআর (SIR) বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার

২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা, ঝুলে আছে ৫০ লক্ষ ভোটারের ভাগ্য! পুনর্যাচাই হবে ২৭ লক্ষ নথি

রাজ্যে এসআইআর (SIR) বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব ইতিমধে্যই সম্পন্ন হয়েছে। আগামী ২৮ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর সেদিনই স্পষ্ট হবে তালিকা থেকে ঠিক কতজনের নাম বাদ পড়ল। তবে তার আগে সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি ফের যাচাই করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আরও এক বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রায় ৫০ লক্ষ ভোটারকে ঘিরে। কমিশন ইআরও (ERO)-দের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠালেও তা এখনও এসে পৌঁছায়নি। ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ এখনও অমীমাংসিত অবস্থাতেই রয়ে গেছে।

1
73 views