logo

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে ঘটে যাওয়া ঘটনাটি।

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে ঘটে যাওয়া ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আজকের দিনের রাজনৈতিক সংস্কৃতির এক সত্য ও অস্বস্তিকর ছবিরই অংশ । মঙ্গলবার দুপুরে চলতি ক্লাসে অনুমতি ছাড়াই ঢুকে পড়েন একজন বিধায়ক, এবং ক্লাসরত শিক্ষকের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন । বিধায়কের এই আচরণ শিক্ষক সহ শিক্ষা-মন্দিরের মর্যাদা ও শালীনতাকে চরমভাবে আঘাত করেছে । যেখানে একটি ক্লাস হওয়ার কথা জ্ঞান, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের জায়গা, সেখানে সেদিন ক্ষমতার দম্ভ দেখানোর মঞ্চে পরিণত হয়েছে শিক্ষকের শ্রেণিকক্ষ ।

অষ্টম শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন হঠাৎ প্রবেশ করেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া । মেঝে নোংরা কেন, এই প্রশ্ন ঘিরে শুরু হয় শিক্ষকের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদ । শিক্ষক বাস্তব সমস্যার কথা তুলে ধরলেও বিধায়কের প্রতিক্রিয়া ছিল আক্রম/*-ণাত্মক ও কর্তৃত্বপরায়ণ । একজন অভিজ্ঞ শিক্ষককে পড়ুয়াদের সামনে আঙুল তুলে প্রশ্ন করা, তাঁর সম্মানহানি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় ।

লজ্জাজনক বিষয় হল, এই পুরো ঘটনা ঘটে কচিকাঁচা পড়ুয়াদেরই সামনে । যাঁদের কাছে শিক্ষক আদর্শ ও পথপ্রদর্শক, সেই শিক্ষকের অপমান দেখে তারা কী শিক্ষা পেল, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে । পরবর্তী সময়ে বিধায়কের ঝাড়ু হাতে নিয়ে ক্লাস এবং স্কুল চত্বর পরিষ্কার করার নাটক পরিস্থিতি সামাল দেওয়ার এক ব্যর্থ প্রচেষ্টা বলেই মনে হল ।

শুনেছি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চাইলেও এমন আচরণের প্রভাব সহজে মুছে যায় না । একজন সাংবিধানিক জনপ্রতিনিধির কাছ থেকে যে সংযম, দায়িত্ববোধ ও শালী/*নতা প্রত্যাশিত, এই ঘটনায় তার সম্পূর্ণ অভাব দেখলাম । শিক্ষাঙ্গণে রাজনৈতিক ক্ষমতার এই অনধিকার প্রবেশ শুধু নিন্দনীয়ই নয়, তা গণতান্ত্রিক মূল্যবোধেরও অবক্ষয় । এই ঘটনা প্রমাণ করে, ক্ষমতা যখন অহংকারে পরিণত হয়, তখন তার প্রথম শিকার হয় সমাজের নিরীহ দুর্বল শ্রেণীর শিক্ষা ও শিক্ষকের সম্মান ।

তাই সময় এসেছে, জনসাধারণসহ সকল ছাত্র-ছাত্রী এবং সমস্ত শিক্ষক সমাজের উচিৎ বাঁকুড়ার ঐ শিক্ষকের পাশে দাঁড়ানো, এখন যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তবে ভবিষ্যতে শিক্ষক সমাজের আরও কেউ রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এরকম অনধিকার হেনস্থার শিকার হবেন । এটা কখনই হতে দেওয়া যাবে না ।

লেখাটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন রইলো । ধন্যবাদান্তে.... &



সূত্র : এবিপি, এবং অন্যান্য অনলাইন

3
100 views