logo

১১৬ নং জাতীয় সড়কে মেশিন ভ্যানের চলাচলে রাশ টালন জেলা পুলিশ প্রশাসন ।

১১৬ নং জাতীয় সড়কে মেশিন ভ্যানের চলাচলে রাশ টালন জেলা পুলিশ প্রশাসন , দুর্ঘটনা এড়াতে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে মেশিন ভ্যান ছাড়াও যে সমস্ত মোটরবাইকে বিকট শব্দের অতিরিক্ত সাইলেন্সার লাগানো রয়েছে সেগুলি কেও আটক করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর কাপাসএড়্যা এলাকায় জাতীয় সড়ক থেকে ৬ টি মেশিন ভ্যান আটক করা হয় যেগুলিতে রড, ইঁট, সিমেন্টের মতো ভারী বস্তু পরিবহন করা হচ্ছিল। মহিষাদল রাজবাড়ি চত্বরে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী সাইলেন্সার লাগানো মোট ৮ টি মোটরবাইক আটক করে আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এই সাইলেন্সারের ফলে শব্দ দূষন হচ্ছিল। পথ নিরাপত্তায় এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে পুলিশ

0
99 views