খড়্গপুরের সাঁকোয়াতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ/ত এক মহিলা আ/হ/ত ২০ জন!
খড়্গপুরের সাঁকোয়াতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ/ত এক মহিলা আ/হ/ত ২০ জন!
খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার সাঁকোয়া এলাকায়। জানা গিয়েছে এদিন সাঁইনাথ শ্রীকৃষ্ণ নামের একটি বেসরকারি যাত্রীবাহী বাস মেদিনীপুর থেকে যাত্রী বোঝাই করে বেলদার দিকে আসার সময় সামনে থাকা একটি বাসকে ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়কের বিটে লেগে বাসের পিছনের টায়ার বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন বাসের মধ্যে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী যাদের মধ্যে প্রায় ৮ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম গীতা দাস বাড়ি পটাশপুর থানার পঁচেট গ্রামে।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।