logo

নারায়ণগড়ে বাজার করতে গিয়ে নিখোঁজ নাবালিকা, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার করল পুলিশ!

নারায়ণগড়ে বাজার করতে গিয়ে নিখোঁজ নাবালিকা, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার করল পুলিশ!

বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেও সে আর ফেরেনি। গত ২৭ জানুয়ারি এভাবেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নারায়ণগড়ের এক ১৭ বছরের কিশোরী। অবশেষে পুলিশের তৎপরতায় দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার করা হলো তাঁকে।পুলিশ সূত্রে খবর, গত ২৭ জানুয়ারি ওই নাবালিকা বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খোঁজখবর নিয়েও মেয়ের সন্ধান মেলেনি। অবশেষে নিরুপায় হয়ে গত ৩০ জানুয়ারি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।
অভিযোগ দায়েরের পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুরু হয় জোরদার তল্লাশি। আর তাতেই মেলে বড় সাফল্য। অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ জানতে পারে, ওই কিশোরী দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় রয়েছে। কালবিলম্ব না করে পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয় এবং সেখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে আসে। রবিবার ওই নাবালিকাকে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে আপাতত একটি সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

3
58 views