প্রত্যন্ত গ্রামে রাতে বিরাতে "যখন মানুষ অসুস্থ হয়ে পড়েন তখন ভরসা গ্রামীণ চিকিৎসক রাই", ইনজামুল হক মন্ডল।
নদিয়ার চাকদহ থানার কুন্ডলিয়ায় প্রান্তিক গ্রামের জনগণের আপাদকালীন অবস্থায় একমাত্র প্রাথমিক চিকিৎসা কি ভাবে করতে হবে তারই প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট চিকিৎসক দেবাশীষ মজুমদার। আর এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রুরাল মেডিকেল ওয়েলফেয়ার আসোশিয়েশনের রাজ্য কমিটির সদস্য ইনজামুল সহ অর্ধ শতাধিক গ্রামীণ চিকিৎসক। "এইসব প্রত্যন্ত গ্রামে রাতে যখন কাউকে পাওয়া যায় না তখন আমরাই মানুষের পাশে থাকি"- ইনজামুল হক মন্ডল এই কথা বলেন।