logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

শিরোনাম: অন্ধকারের ফাঁদে মুর্শিদাবাদ !

#strongbanglanews #MurshidabadNews #staysafe #lalgbag #highlight #savemurshidabad #Murshidabad #exposed

শিরোনাম: অন্ধকারের ফাঁদে মুর্শিদাবাদ!

মুর্শিদাবাদের হজরদুয়ারি ও লালবাগ স্টেশন সংলগ্ন হোটেলে চলছে দেহব্যবসা ও ব্ল্যাকমেইলের মরণফাঁদ!

প্রতিবেদন:
মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হজরদুয়ারি ও লালবাগ স্টেশন সংলগ্ন বেশ কিছু হোটেলে দিনের পর দিন রমরমিয়ে চলছে অবৈধ দেহব্যবসা। পর্যটকদের আনাগোনার সুযোগকে কাজে লাগিয়ে এই এলাকায় সক্রিয় ,একটি মধুচক্রের সন্ধান পাওয়া গেছে।

বিশেষ সূত্রে জানা যায়, ওই এলাকার বেশ কয়েকটি হোটেল আধার কার্ড ছাড়াই অতিথিদের রুম বরাদ্দ দিচ্ছে। শুধু তাই নয়, একাকী অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ভিডিও এবং ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার।

অভিযোগ অনুযায়ী, ইতিমধ্যেই এমনই এক ভুক্তভোগী নিজের সম্মান রক্ষার্থে সর্বস্ব হারিয়ে মুখ বুঁজে থাকতে বাধ্য হয়েছেন। প্রমাণের অভাব এবং মান-সম্মানের ভয়ে অধিকাংশ ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। তবে স্থানীয় সূত্রের দাবি, এই হোটেলগুলিতে দেহব্যবসার পাশাপাশি কিছু মেয়েকে জোরপূর্বক এই পেশায় নামানো হচ্ছে।

যদিও প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও, দালালচক্রের দৌরাত্ম্য আজও পুরোপুরি নির্মূল হয়নি। এলাকাবাসী এবং সৎ পর্যটকরা দাবি জানিয়েছেন, অবিলম্বে এই অবৈধ কারবার বন্ধ করে অভিযুক্ত হোটেলগুলির লাইসেন্স বাতিল এবং দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক পর্যটন নগরীর সম্মান ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন আরও সক্রিয় হবে, এই আশায় দিন গুনছে সচেতন সমাজ।

প্রতিবেদক: "strong bangla news reporter "

139
4337 views

Comment