logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ৪ জুলাই প্রচারে আসছেন বিজেপির বিধায়কশুভেন্দু

রায়গঞ্জ, ১ জুলাইঃ এবার রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বি জে পি প্রার্থী করেছে মানস ঘোষকে। যিনি প্রথমে কংগ্রেস পরে তৃণমূল বর্তমানে বিজেপি দলে নাম লিখেছেন। এই দলবদলু প্রার্থীকে ভোট দিতে মানা করছে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীও দলবদলু মানসকে ভোট দিতে না বলছেন। অথচ কৃষ্ণ কল্যাণী নিজেও দলবদলু। তিনিও প্রথমে তৃণমূল ঘরনায় থাকলেও বিজেপিতে নাম লেখান। বিধায়ক হয়েই আবার তৃণমূলে চলে আসেন। এতকিছুর পরও বিজেপি প্রার্থী মানস ঘোষকে জয়ী করাতে আগামী ৪ জুলাই রায়গঞ্জে আসছেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ বিধানসভা থেকে প্রায় ৪৬ হাজারের বেশী ভোটে জয়লাভ করে। স্বভাবতই বিজেপি প্রার্থী মানস ঘোষ এবার জয়ী হচ্ছে বলে বিজেপি কর্মীদের ধারণা। আর সেই কাজকে আরও এগিয়ে দিতে রায়গঞ্জ আসছেন বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

133
9400 views

Comment