logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

কৃত্তিম বন্যার কবলে শিলচর আইজল জাতীয় সড়ক। নরকর যন্ত্রণায় মানুষ।

কৃত্তিম বন্যার কবলে শিলচর আইজল জাতীয় সড়ক। নরকর যন্ত্রণায় মানুষ।
এইতো সেদিন ভয়ংকর বন্যার কবলে পড়েছিল সমস্ত শহর শিলচর। গত বন্যার কথা মনে করে এখনো হাপিয়ে উঠেন অনেকেই। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কি ভয়ংকর পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল মানুষকে। সেবারের বন্যা নিয়ে রাজনীতি ও কম হয়নি।
মানুষ অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্ম পন্থা ঠিক করে। শিলচরের চিত্রপট ভিন্ন, রাজনীতি হতে পারে পরিস্থিতি পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ হবে না।
শিলচরে জল নিষ্কাশনের সুব্যবস্থা নেই , এক পশলা বৃষ্টি হলেই কৃত্তিম বন্যার কপলে পড়ে শহরের বিভিন্ন এলাকা । বিভিন্ন অলি গলি সহ সদর রাস্তা জমা জলে তলিয়ে যায়। নরক যন্ত্রণা ভোগ করতে হয় শহরবাসি মানুষ সহ প্রয়োজনের শহরে যাওয়া মানুষকে।
গত কয়েক দিনের ধারা বর্ষণে আবারো জমা জলে কৃত্রিম বন্যার কবলে শিলচর। শহরের বেশ কিছু অঞ্চল সহ শিলচর আইজল জাতীয় সড়কে সাগর সাদৃশ দৃশ্যে পরিলক্ষিত হয় । জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় শিলচর আইজল জাতীয় সড়কের সোনাই রোড ও আউলিয়া বাজারে জাতীয় সড়কের উপর বৃষ্টির জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃত্রিম বন্যায় নরক যন্ত্রণা ভুগ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ জাতীয় সড়ক ধরে চলাচলকারী মানুষকে। কৃত্তিম বন্যার জমা জলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। জমা জলে সড়ক তলিয়ে থাকায় সৃষ্টি হচ্ছে যান ঝটের। গত কয়েকদিন থেকে জাতীয় সড়ক সহ একাধিক জায়গা কৃত্রিম বন্যার জমা জলে ডুবে থাকলেও কোন হেলদুল পরিলক্ষিত হয় নি। ফলে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। শীঘ্রই নর্দমা পরিষ্কারের মাধ্যমে জল নিষ্কাশনে ব্যবস্থা করা না হলে গণ আন্দোলনের হুংকার ভুক্তভোগী মানুষের।

129
4323 views

Comment