logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

কালকে ব্রিগেড সমাবেশ

রাত পোহালেই রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। জনগণ সভায় এবারে বিশেষ চমক তৃণমূলের।

যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশে সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় 40 থেকে 50টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠ কে, যেখানে কর্মী সমর্থকরা থাকবেন।

মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। মূল মঞ্চের বাম দিকে এবং ডানদিকে দুটি ছোট মঞ্চ। মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে RAMP। প্রায় ৩৪০ ফুটের এই RAMP সোজাসুজি পৌঁছে যাচ্ছে কর্মী সমর্থকদের মাঝে।

মূল মঞ্চ থেকে প্রায় ১৫০ ফুট পরে টি আকারে আরো দুটি RAMP মঞ্চের বাঁ দিক এবং ডানদিকে ভেঙ্গে যাচ্ছে।

181
3192 views

Comment