logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

আসিমগঞ্জে আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা

করিমগঞ্জ: আসিমগঞ্জে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে সংবর্ধনা জানাতে আসিমগঞ্জ বাজারে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহত্তর আসিমগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আসিমগঞ্জ গেট মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই সংবর্ধনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আমিনুর রশিদ চৌধুরী সংবর্ধনা গ্রহণের পর দক্ষিণ করিমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসায় প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হওয়ার কথা জানান।

বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী নালুগাঁওয়ে গণপিটুনির ঘটনার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ জানান। তিনি বলেন, অপরাধীর কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নেই, তাই উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এছাড়া, করিমগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা, সেতু নির্মাণ, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় করিমগঞ্জ জেলা কংগ্রেসের হেলাল আহমেদ খান, রিজু আহমেদ তালুকদার, মাওলানা আব্দুল ওয়ারিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

7
1093 views

Comment