logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

শুভেন্দু অধিকারীর গোসংরক্ষণ নীতিতে হিন্দু মহাসভার সমর্থন

কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার সরকারের গোসম্পদ সংরক্ষণ কর্মসূচিকে ভারতের ঐতিহ্যশালী প্রতিষ্ঠান অখিল ভারত হিন্দু মহাসভার সার্বিক সমর্থন প্রদান করেছে। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী নেতৃত্বে প্রায় পঁচিশ সদস্যের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ সরকারকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেয়।

পরবর্তীতে হিন্দু মহাসভার সদস্যরা নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মহম্মদ সাফিক কাসমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যিনি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গোহত্যা বন্ধ ও গোমাংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, স্বাধীনতার আগে থেকেই হিন্দু মহাসভা গোহত্যা নিষিদ্ধ এবং গোমাতাকে জাতীয় প্রাণী ঘোষণার জন্য আন্দোলন করে আসছে, যার ফলস্বরূপ ১৯৫০ সালে সংশ্লিষ্ট আইন প্রণয়ন হয়।

0
10 views

Comment