logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

জিয়াগঞ্জে আমের পসরা নিয়ে ফেরিওয়ালার এক নিষ্ঠার কর্মজীবন

জিয়াগঞ্জ: জ্যৈষ্ঠের চড়া রোদ আর তীব্র গরম, কিন্তু বাঙালির পাতে যদি পড়ে ফলের রাজা আম, তবে যেন সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়! ঠিক এমনই এক স্বস্তির বার্তা নিয়ে জিয়াগঞ্জের অলিতে-গলিতে আমের পসরা সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় এক যুবক।

ভ্যানে থরে থরে সাজানো রানী, চম্পা,ল্যাংড়া, হিমসাগর থেকে শুরু করে নানা জাতের ও হরেক রকম স্বাদের পাকা-পাকা আম। গ্রীষ্মের এই দাবদাহে বিভিন্ন জাতের এবং ভিন্ন স্বাদের টাটকা আম ঘরে বসেই পেয়ে খুশি এলাকার শিশু থেকে বৃদ্ধ। একদিকে যেমন তীব্র গরমে সাধারণ মানুষের পাতে মিলছে অমৃতের স্বাদ, অন্যদিকে তেমনই সততা ও নিষ্ঠার সাথে নিজের রুজি-রুটির লড়াই চালিয়ে যাচ্ছেন জিয়াগঞ্জের এই গর্বিত ফেরিওয়ালা।

6
476 views

Comment