শিয়ালদহে বিশ্ব ক্ষুধা দিবসে ক্ষুধার্থদের বিনামূল্যে খাদ্য বিতরণ
শিয়ালদহ: বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে অসহায় ও ক্ষুধার্ত মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। এই উদ্যোগ গ্রহণ করেন “উৎকর্ষে আরোহণ” নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা সমাজের দুঃস্থদের পাশে দাঁড়াতে কাজ করে। জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ “ভূতের রাজা দিল বর” রান্না করা খাবার সরবরাহ করে এই কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে।
দুপুরে পথচলতি, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। উৎকর্ষে আরোহণের অনুপম মজুমদার বলেন, বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সমাজে এখনও অনেক মানুষ প্রতিদিন খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব। উদ্যোক্তারা ভবিষ্যতেও এইরকম মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচি মানবিকতার সুন্দর ছবি ফুটিয়ে তোলে এবং স্থানীয় বাসিন্দা ও রেল যাত্রীরা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।