logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

জিয়াগঞ্জ স্টেশনে উচ্ছেদের নোটিস, অনিশ্চয়তা ও হতাশার দিন গোনা

জিয়াগঞ্জ: বছরের পর বছর ধরে স্টেশন চত্বরে ছোট ছোট দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করা মানুষের মধ্যে রেলের উচ্ছেদ নোটিসে উদ্বেগ বিরাজ করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, রেলের জমিতে অবৈধভাবে থাকা সমস্ত দোকান আগামী ২৬ মে-এবং বসবাসকারী গৃহগুলিকে ১০ই জুনের মধ্যে সরিয়ে ফেলতে হবে, নাহলে প্রশাসন নিজেই উচ্ছেদ অভিযান চালাবে।



দোকানমালিকরা বলেন, এই দোকানগুলোই তাদের সংসারের একমাত্র ভরসা। কেউ চায়ের দোকান চালান, কেউ মুড়ি-ঘুগনি বা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে পরিবার চালান। কিন্তু হঠাৎ করে এই নোটিসের মধ্য দিয়ে আমাদের উচ্ছেদ করলে আমরা পথে মারা যাবো।তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে, রেলের উন্নয়ন এবং স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য জমি ফিরিয়ে দিতে তারা রাজি, তবে পুনর্বাসনের ব্যাপারে মানবিক ব্যবস্থা নেওয়া হোক।

জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট।

3
404 views

Comment