আইএসএল ২০২৫-২৬ জয়ী ইস্টবেঙ্গল ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্
নিজস্ব প্রতিবেদক | কলকাতা
গত ২২ মে, ২০২৬, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল প্রেমী মানুষ। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরসুমে জয়ী ইস্টবেঙ্গল ফুটবল দলের, ক্লাব প্রাঙ্গণে ফিরে আসাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিন বিকেল ৩:৩০ মিনিটে বিজয়ী ফুটবল দলের সদস্যরা ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ক্লাবের সদস্য, সমর্থক ও সাধারণ ফুটবল প্রেমীরা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দলের ঐতিহাসিক জয়ের স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্লাব কর্তৃপক্ষের আমন্ত্রণে অসংখ্য সমর্থক ও ভক্তদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে। খেলোয়াড়দের এই সাফল্যকে উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত সকলেই। সফলভাবে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানটি স্থানীয় ফুটবল ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।