নদিয়া: হরিণঘাটা থেকে আলমগীর শেখ গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
নদিয়া: হরিণঘাটা থানার পুলিশ ফতেপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এবং আলমগীর শেখ (২৭) নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে তার খোঁজ ছিল। পুলিশ তার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা এবং প্রভাবশালীর হাত রয়েছে কিনা তা তদন্ত করছে। ধৃতকে আজ সকালে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।