logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

'জঙ্গি তৎপরতা' হঠাৎ কেন আলোচনায়?

'জঙ্গি তৎপরতা' হঠাৎ কেন আলোচনায়?

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে

রাকিব হাসনাত ও মুকিমুল আহসান

বাংলাদেশে 'জঙ্গি তৎপরতার' বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।

কয়েকদিন আগেই পুলিশ সদরদপ্তর এই ইস্যুতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল, যার ফলে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে পৃথক দুই অনুষ্ঠানে এই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ দেশে "কোনো জঙ্গি তৎপরতা নেই" বলে জানালেও উপদেষ্টা মি. রহমান বলেছেন "দেশে জঙ্গি রয়েছে", তবে সরকার তা "শূন্যের কোঠায়" নামিয়ে আনার চেষ্টা করছে।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন, কারা কর্তৃপক্ষের হিসেবেই এই সংখ্যা তিন শতাধিক।

নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে 'জঙ্গি' ইস্যুটি শুধু সামনেই আসেনি, বরং সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া বিভাগের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের তৎপরতার বিষয়গুলো সামনে আসলেও এখনই বড় কোনো হামলার আশঙ্কা তারা দেখছেন না।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতা অনেক বছর আগে থেকেই ছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটি আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের অনেকেই জেল থেকে মুক্তিও পেয়েছে।

সর্বাধিক পঠিত

জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেন মানবাধিকার কর্মী নুর খান লিটন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের মধ্যে শব্দগত পার্থক্য থাকলেও মূল বিষয় একই। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারা আর্ন্তজাতিকসহ নানা কারণে সতর্কতার সাথে এসব শব্দ ব্যবহার করেন।

কেউ কেউ আবার এটিও মনে করছেন যে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানিসহ বেশ কিছু সংকট সামনে আসছে। সেখান থেকে আলোচনা সরাতেই এই ইস্যুটিকে সামনে আনার চেষ্টা করছে।

*Devashish Govind Tokekar*
*VANDE Bharat live tv news Nagpur*
Editor/Reporter/Journalist
RNI:- MPBIL/25/A1465
*Indian Council of press,Nagpur*
Journalist Cell
*All India Media Association
Nagpur*
*District President*
*Delhi Crime Press*
RNI NO : DELHIN/2005/15378
AD.Associate /Reporter
*INDIAN PRESS UNION*
District Reporter
Contact no.
9422428110/9146095536
Head office:- plot no 18/19, flat no. 201,Harmony emporise, Payal -pallavi society new Manish Nagar somalwada nagpur - 440015

0
0 views

Comment