বেথুয়াডহরি লাইব্রেরির পরিচালন সমিতির কক্ষটির শুভ উদ্বোধন হল।
রিপোর্ট : Spotbangla Media
রেবতীরঞ্জন ব্যানার্জী-র পূণ্য-স্মৃতি রক্ষার্থে
মহামায়া ব্যানার্জী-র সহৃদয় দান বেথুয়াডহরী দেশবন্ধু স্মৃতি পাঠাগারের পরিচালন সমিতির কক্ষটির অলংকরণ সুসম্পন্ন হবার পর শুভ উদ্বোধন হল। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন তার সড়ধর্মিনী মহামায়া ব্যানার্জী। ঐ সময় উপস্থিত ছিলেন তার এক মাত্র কন্যা সহ জামাতা, নাতনী ও পরিবারের নিকট আত্মীয়বর্গ। পাঠাগারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাঠাগার সভাপতি সুধীর বিশ্বাস, পাঠাগার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দে সহ পরিচালন। সমিতির সদস্য সদস্যা সহ সাধারণ সদস্য সদস্যা গন। প্রসঙ্গত বলা যায় রেবতীরঞ্জন ব্যানার্জি সাম্প্রতিক অতীতে তিনি ১২ বছর লাইব্রেরী তথা দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। । পেশায় ছিলেন প্রাথমিক বিদ্যালশিক্ষকয়ের । ২৭ শে মার্চ ২০২৫ তিনি ইহলোক ত্যাগ করেন। তার প্রথম বর্ষ প্রয়ান দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প প্রদানে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে পরিবার সহ উপস্থিত জনেরা শ্রদ্ধার্ঘ জানান।২৩ তম বৈমেলার অষ্টম দিনে প্রাতিষ্ঠানিক দিবসে শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়।