logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

গাইঘাটায় বাম সমর্থিত সি পি আই প্রার্থী ডা: সজল বিশ্বাসের সমর্থনে বিশাল সভা

বৃহস্পতিবার গোবরডাঙ্গা টাউন হলে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডা: সজল বিশ্বাসের সমর্থনে বামফ্রন্টের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন ইপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পলাশ দাস। তিনি তার বক্তব্যে জানান, শত চেষ্টা করলেও বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করতে পারবেনা। তৃণমূল ও বিজেপি মনের লড়াই বাঁধিয়ে সেটিং এর খেলা খেলছে। ধর্মীয় উন্মাদনা ও উগ্রতা। মানুষকে সন্ত্রস্ত করে মানুষের মত আদায় করার চেষ্টা করছে দুটি দল। এস আই আর এর মাধ্যমে মানুষকে আরও কোণঠাসা করেছে বিজেপি। এক্ষেত্রে তৃণমূলের ভূমিকা ও কম নয়। মানুষের জীবনের নৈমিত্তিক সমস্যার সমাধানে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস,যুবক যুবতীদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে মানুষকে জোট বাঁধতে হবে এবং বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। সভায় বক্তব্য রাখেন সিপিআই এর জেলা সম্পাদক শৈবাল ঘোষ। বামফ্রন্ট প্রার্থী ডাক্তার সজল বিশ্বাসের সমর্থনে বর্তমান পরিস্থিতিতে বামপন্থীদের কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন সি পি আই এম, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সত্যসেবী কর,সুমিত কর,বিধানসভা কমিটির দুই আহ্বায়ক স্বপ্না ঘোষ ও রঞ্জিত কর্মকার।সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম জেলা কমিটির সদস্য অনুপম বিশ্বাস,গোবরডাঙা শহর এরিয়া কমিটির সম্পাদক অশোক পাল,গাইঘাটা পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কানু ভৌমিক,সি পি আই নেতা কপিল কৃষ্ণ ঠাকুর,দুলাল ভট্টাচার্য প্রমুখ। গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সি পি আই প্রার্থী ডা: সজল বিশ্বাস বর্তমান পরিস্থিতিতে মানুষকে বামপন্থার প্রতি সমর্থন আদায় করার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে বলে জানান।সভায় সভাপতিত্ব করেন প্রবীন কমিউনিস্ট নেতা সত্য কপাট।সভা শেষে প্রার্থীকে নিয়ে একটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে।

0
77 views

Comment