নারী যখন মা! সেই নারী যখন বোন! আবার সেই নারী তো স্ত্রী, তাহলে কেন এত বিবাদ ? দেখুন দেবী অন ক্যানভাস....
সারা বিশ্বে যখন নারী শক্তি নিয়ে তোলপাড়, সেরকমই ভারতবর্ষ এমন একটি দেশ, যেখানে আজ থেকে দুশো বছর আগে, "রানী লক্ষ্মীবাঈ" থেকে ভারতবর্ষ স্বাধীনতার প্রাক্কালে "মাতঙ্গিনী হাজরা" এবং পরে "মাদার টেরেজার" কর্মকাণ্ড এই বাংলায় তারই প্রভাব আজকের "দেবী অন ক্যানভাস"।
চিত্রকর এবং ফটোগ্রাফার সুরথ চক্রবর্তী মহাশয় এবং বিশিষ্ট মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর কেমিস্ট্রিতে আই,সি,সি,আর আর্ট গ্যালারিতে "বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের" পরিচালনায় প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনী, চলবে ২৭,২৮,২৯ মার্চ ২০২৬।
যেখানে নারী সত্তাকে বিসর্জন দিয়ে, এই বাংলায় তিলোত্তমা কলকাতার- "অভয়ারা" বিচার পায় না, সেখানেই জন্ম নেয় মানবরূপী দেবীরা- দেবী অন ক্যানভাসে।
নারী যখন মা! সেই নারী যখন বোন! আবার সেই নারী তো স্ত্রী, তাহলে কেন এত বিবাদ ? দেখুন দেবী অন ক্যানভাস।।