নাকাশীপাড়ায় জমজমাট রাজনৈতিক লড়াই! রাজাপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন 🔥
নাকাশীপাড়ায় জমজমাট রাজনৈতিক লড়াই! রাজাপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন 🔥
নাকাশীপাড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে বুধবার বিকেল ৪টেয় রাজাপুরে অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী সভা। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
নাকাশীপাড়া থেকে পাঁচবারের বিধায়ক, এবারের তৃণমূল প্রার্থী—তার জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর এই সভায় তিনি জানান, “মানুষের ভালোবাসা আর উন্নয়নের কাজই আমাকে বারবার জিতিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।”
শুধু রাজাপুরই নয়, একই দিনে নাকাশীপাড়া ব্লকের আরও দুটি গুরুত্বপূর্ণ এলাকা—নগর ও মুড়াগাছাতেও অনুষ্ঠিত হয় কর্মীসভা। প্রতিটি সভাতেই উপচে পড়া ভিড়, স্লোগানে মুখরিত পরিবেশ এবং জয়ের প্রত্যয়ে দৃঢ় কর্মী-সমর্থকরা।
📢 দলের বার্তা স্পষ্ট — উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও তৃণমূলকেই চাই!
এবার দেখার, ভোটের ময়দানে পাঁচবারের এই অভিজ্ঞ প্রার্থী কি আবারও জয় ছিনিয়ে আনতে পারেন! 🗳️🔥