logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ইসলামী ভাবধারায় জিরিবামের লালপানিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্নI

২১ মার্চ ২০২৬: জিরিবামের লালপানিতে ইসলামী ভাবধারায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত



রিপোর্ট: নুর হুসাইন

AIMA, জিরিবাম, মণিপুর

📧 Email: Nuractivist@proton.me



জিরিবাম, মণিপুর: ২১ মার্চ ২০২৬ তারিখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জিরিবামের লালপানি আহমাদিয়া ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় ঈদের নামাজ যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঈদগাহ প্রাঙ্গণ ভরে ওঠে।



ঈদের জামাত পরিচালনা করেন পূর্ব লালপানি জামে মসজিদের শাহী ইমাম,হযরত মাওলানা মুফতি মানছুর আহমেদ সাহেব । খুতবায় তিনি তাকওয়া, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও বিশ্বের শান্তি এবং মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই দিনে ফিতরা আদায় ও দান-সদকার মাধ্যমে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর ইসলামী শিক্ষা পুনর্ব্যক্ত করা হয়।



নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

4
405 views

Comment