logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

তিলোত্তমা কে সামনে রেখে নির্বাচনে জেতার লক্ষ্যকে পরিকল্পনা মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াই বামপন্থীদের প্রধান লক্ষ্য ২০২৬ এ নির্বাচন।

নিজস্ব সংবাদদাতা, কলিকাতা ১৭ ই মার্চ ২০২৬- বর্তমানে ভোট পুজোটা বহু প্রচলিত দূর্গা পূজার থেকে আকর্ষণীয়। এখানে একদল ভোটকে কেন্দ্র করে উপার্জন করে, আরেক দল উপার্জনের আশায় থাকে। বামপন্থা তারই একটি বিকল্প। যেখানে টিকিটের জন্য কাড়াকাড়ি হয়, আর বামপন্থীদের দেখা যায় টিকিটের আশা না থেকে বামপন্থীকে আগামী দিনে এগিয়ে নেওয়ার একটি সুপরিকল্পিত সততার মাপকাঠি। দিনের শেষে মূল প্রশ্নটা হলো, কিভাবে ভাববো, এদেশের পরিপ্রেক্ষিতে কিভাবে প্রয়োগ করবো বামপন্থাকে, সে নিয়েই আলোচনা। আর হাজারো আক্রমণ আসবেই, ক্ষমতার অলিন্দ থেকে সরে যেতে হবে। কিন্তু তবুও বামপন্থা, বামপন্থীরা নিজেদের লক্ষ্যে লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। যাচ্ছেও। সমস্ত বৈষম্য-শোষণ এর বিরুদ্ধেই। রুজি রুটির, অধিকারের প্রশ্নে। সাম্যের লক্ষ্যে।।

নির্বাচন তারই একটা ধাপ, এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। আপনি তাকে পুঁজিবাদী বুর্জোয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলতেই পারেন, সঠিকভাবেই, কিন্তু এই মুহূর্তে জনগণতান্ত্রিক আন্দোলনের বাস্তবতায় সংসদীয় রাজনীতির নির্বাচন কেন্দ্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ছাড়া আর দ্বিতীয় রাস্তা সামনে নেই। স্বাভাবিকভাবেই এই মাঠে খেলতে নামলে তার নিয়মকেও অস্বীকার করা যাবে না। যেটা করা যেতে পারে, খেলার নিয়মকে ব্যবহার করেও তাকে নিজের কৌশলে জিতে নেওয়া ... যে কৌশল বামপন্থার নিরিখে নির্যাসে এ নির্মিত। এবং অবশ্যই, উল্টোদিকে থাকা সমস্ত দক্ষিণপন্থী উগ্র জাতীয়তাবাদী কিংবা সম্প্রদায়িক পুঁজিবাদী শক্তিগুলোর বিরুদ্ধে সমাজতন্ত্রের কৌশলগুলিকে তার স্বকীয়তায় উজ্জ্বল করা। একে বিপ্লব না বলা গেলেও অবশ্যই জনগণতান্ত্রিক লড়াইয়ের কৌশল বিলাই যায় ... অবশ্যই একটা শুরু। 2026 এর নির্বাচনকে মাথায় রেখে পানিহাটির নতুন মুখ গণতন্ত্র দাশগুপ্ত। স্বর্গীয় কমরেড সুভাষ চক্রবর্তীর নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের নেতা। এই নির্বাচনকে কেন্দ্র করে তিলোত্তমা কে সামনে রেখে নির্বাচনে জেতার লক্ষ্যকে পরিকল্পনা মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াই তার উদ্দেশ্য। পানিহাটির মানুষের কাছে এই আবেগ আগামী দিনে কাজ করবে এটাই বামপন্থীদের আশা।

4
3026 views

Comment