logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

পার্ক সার্কাস 7 পয়েন্টে দীর্ঘ অবস্থান বিক্ষোভ, CAA - NRC বিরোধী স্লোগানে সরব ভোটাধিকার সুরক্ষা মঞ্চ।

আজ কলকাতার পার্ক সার্কাস ৭ পয়েন্টে ভোটাধিকার সুরক্ষা মঞ্চের ডাকে দীর্ঘ সময় ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা CAA ও NRC এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান তোলেন।
বিক্ষোভ মঞ্চ থেকে “Narendra Modi Go Back”, “NO CAA”, “NO NRC”, “Save Constitution”, “Save India” সহ একাধিক স্লোগান শোনা যায়।
আন্দোলনকারীদের দাবি, দেশের সংবিধান, নাগরিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার স্বার্থে এই গণআন্দোলন চালিয়ে যাওয়া হবে।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই এই শান্তিপূর্ণ আন্দোলন।
পার্ক সার্কাস এলাকায় এদিন বহু মানুষ এই কর্মসূচিতে যোগ দেন এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতে একসঙ্গে আওয়াজ তোলেন।

10
6014 views

Comment