logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

পানিহাটি পুস্তক মেলার আবরণ উন্মোচন- সোদপুর, মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, সোদপুর, কলিকাতা, ১৩ই, মার্চ- রাজ্যে যখন এস.আই.আর রাজ্য নির্বাচনের উত্তেজনা তুঙ্গে, সেই সময়-কে হাতিয়ার করে বেহাল বাজারদর, সাধারণ মানুষের দৈনিক চাহিদা মেটানো যখন অসম্ভব হয়ে পড়েছে, রাজ্যের কল-কারখানা চাকরির বাজার তথৈ বাচো, রাজ্যের যুবক- যুবতীরা যখন খিদার জ্বালায় বাইরের রাজ্যগুলিতে সামান্য চাকরির সন্ধানে নিজেদেরকে মেলে ধরেছেন, তা সত্বেও নিজের রাজ্যের ভালোবাসা কোথাও কমতি দেখা যাচ্ছে না, দেশের প্রাক্তন সংসদ ও অবসরপ্রাপ্ত আই,এ,এস জহর সরকারের কথায় প্রকাশ পায়। মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে গতকাল ১৩ই মার্চ ২০২৬ পানিহাটি অমরাবতী মাঠ মেলা প্রাঙ্গণে সগৌরবে উদযাপিত হল ৯বম পানিহাটি পুস্তক মেলার সূচনা। উদ্বোধন করেন বিশিষ্ট প্রাক্তন সংসদ জহর সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষাবিদ দ্যুতিমান ব্যানার্জি এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রথিতযশা কবি শ্রীমতি যশোধরা রায়চৌধুরী মেলার আহবায়ক উৎসব কমিটির প্রতিনিধি পরিমল সরকার এবং কৌশিক চ্যাটার্জী সহ সংগঠনের অভিভাবক শ্রীযুক্ত দুলাল চক্রবর্তী সভাপতি রতন রায়চৌধুরী এবং সোদপুরের প্রিয় মুখ সংগঠনের সম্পাদক কৌশিক পাল। অনুষ্ঠানে সূচনা পর্বের পরে বক্তব্য রাখেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। তার কথায় বই হচ্ছে আমাদের জীবনের অমূল্য সম্পদ, বই কেনা এবং বই পড়াকে তিনি উৎসাহ দেন। এছাড়াও বক্তব্য রাখেন দ্যুতিমান ব্যানার্জি সহ সংগঠনের সভাপতি দুলাল চক্রবর্তী এবং আরো অনেকেই। পানিহাটি পুস্তক মেলা আগামী ১৮ ই মার্চ পর্যন্ত রোজ দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা, মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকবে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার মতন অনেক রকমের প্রতিযোগিতা। প্রতিদিন থাকবে বিভিন্ন সামাজিক আলোচনা এবং বিশিষ্ট জনের বক্তব্য।

0
4167 views

Comment