logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

রাজনীতিকরা তাঁদের হাতের পুতুল। বিজ্ঞান ও প্রযুক্তিও তাঁদের নিয়ন্ত্রণে। সমাজ ক্রমশ তাঁদের হাতের মুঠোয় চলে যাচ্ছে।

আমি গত ১৮ বছরের চেষ্টায় নন-টক্সিক মানুষদের একটি অভয়ারণ্য গড়ে তুলেছি। নাম JAEVM — KHARDAHA (JAHARLAL ACADEMY OF ENGINEERING & VOCATIONALMANAGEMENT। এটি একটি ট্রাস্ট রেজিস্ট্রিকৃত সংগঠন, যার কাজ মানুষকে সবার আগে শিক্ষা মূল্যবোধে অমূল্য করে তোলা—সমাজসচেতন ও আত্মসচেতন করে তোলা।

আমাদের দ্বিতীয় উদ্দেশ্য নিজেকে নিজে বদলাতে ও চিনতে শেখানো। মানুষকে দেশকে, বাবা-মাকে ও নিজেকে ভালোবাসতে শেখানো। এটা বোঝানো যে মুখস্থ করা নয়—উপলব্ধিই জ্ঞান, উপলব্ধিই চৈতন্য; যাকে আমরা বলি Consciousness।

আমরা মনে করি, ED বা CBI-এর ভয়ে নয়, কোনো রিওয়ার্ড বা পুরস্কারের লোভে নয়, তিরস্কারের আশঙ্কায় নয়—আনন্দময় জীবনের জন্যই আপনাকে আসক্তিহীন সৎ জীবন যাপন করতে হবে। একমাত্র সৎ মানুষই মাথা উঁচু করে বাঁচতে পারে।

পৃথিবী আজ চালাচ্ছে কয়েকজন কর্পোরেট। বিশ্ব রাজনীতি তাঁরাই নিয়ন্ত্রণ করে। রাজনীতিকরা তাঁদের হাতের পুতুল। বিজ্ঞান ও প্রযুক্তিও তাঁদের নিয়ন্ত্রণে। সমাজ ক্রমশ তাঁদের হাতের মুঠোয় চলে যাচ্ছে। তাঁদের ইঁদুরকল সর্বত্র পাতা। আরও ভোগের লোভ দেখিয়ে তাঁরা আপনাকে ভোগবাদের খাঁচায় পুরতে চায়—খাঁচার ইঁদুর বানাতে চায়।
খাঁচার ভেতরে দৌড়ানো ইঁদুর হয়ে না থেকে, আপনার ঈশ্বর আপনাকে যে মুক্ত মননের পৃথিবীর অধীশ্বর করেছেন, আপনি সেই পৃথিবী শাসন করুন। সেই পৃথিবী হলো আপনার prefrontal cortex, যা আপনার বিবেক ও বিচারচেতনার পটভূমি। তাকে ঋদ্ধ করুন মননের নিরন্তর চর্চা করে—বই পড়ে, নিজেকে কোনো সীমানার মধ্যে না বেঁধে বৃহৎ অসীমের অংশ বলে মনে করে।

আপনি কেন বিক্রীত হবেন? কেন আনন্দের বদলে উদ্বেগের কাছে আত্মসমর্পণ করবেন?
বলুন—
আমি স্বাধীন।
আমি অটোনোমাস।
আমি অথেন্টিক।
আমি ক্রীতদাস হব না।
আমি যা শ্রম দিয়ে উপার্জন করিনি, তা আমার নয়।
আমি মনে করি, জীবন এক অন্তহীন যাত্রা। আর পথ চলাই আনন্দ। যতদিন চলা যায়—
যেদিন আর আনন্দ পাব না, সেদিনই আমার চলা শেষ হলো।

আপনি যদি আমাদের এই দর্শনের সঙ্গে—যা অনেকটাই অস্তিত্ববাদী, কিন্তু নাস্তিক্যবাদী নয়—সহমত পোষণ করেন, তাহলে আমাদের জীবনবাদী WhatsApp গ্রুপে যোগ দিন, আপনার ভাব বিনিময় করুন।

আমাদের এই দর্শনের নাম জীবনবাদ (Lifeism)। আমরা বিনামূল্যে “FOR THE PEOPLE ” নামে একটি সাংগঠনিক কাজ করি। আমাদের আছে “JAEVM ” নামে একটি WhatsApp গ্রুপ, “WOMEN EMPOWERMENT ” নামে একটি নারী গ্রুপ, আর যুব ও ছাত্রদের জন্য আলাদা একটি গ্রুপ JAEVM-YOUTH। সব মিলিয়ে আমাদের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী এবং সদস্য।

জীবনবাদের ওপর JAEVM এর FB রয়েছে। আর কেউ না আসুক—আমার ভালোবাসার মানুষদের বলব, আসুন, নন-টক্সিক, আত্মপ্রত্যয়ী, সব ধর্মের সেক্যুলার মানুষজন আমাদের এই অভয়ারণ্যে যোগ দিন।

এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ 2032 সালে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমাদের বাৎসরিক উৎসব হয়। তার আগে আসুন, আমরা ঐক্যবদ্ধ হই।

রাজিব সেন
যুগ্ম সম্পাদক ( IHRC)
কনটেন্ট রাইটার, ডিজিটাল সাংবাদিক ও সহ প্রতিষ্ঠাতা- NEWS-24 HOURS
WhatsApp No. +৯১ ৯৮৩০১ ৭৩৬০৭

0
24 views

Comment