Breaking news
যোগীর উত্তরপ্রদেশ থেকে সাধুরা এলেন নওশাদের সাথে দেখা করতে। ধর্ম বিশ্বাস আলাদা হতেই পারে, কিন্তু দিনের শেষে সকলেই মানুষ। শনিবার সুদূর উত্তরপ্রদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন সাধু আসেন ফুরফুরা শরীফে। আইএসএফের চেয়ারম্যান,বিধায়ক নওসাদ সিদ্দিকী'র সঙ্গে দেখা করেন তারা।
তারপর উপরের ঐ কথাগুলি উঠে আসে তাদের কথোপকথনে। একইসাথে এই সাধুরা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। নওসাদ সিদ্দিকীও তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।