logo

ব্যারাকপুরে চপার কাণ্ড

ব্যারাকপুরে চপার কাণ্ড: মাংস কিনতে গিয়ে মর্মান্তিক পরিস্থিতির শিকার প্রাক্তন নৌসেনা কর্মী

বুধবার সকালে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন মোহনপুর মোড় এলাকায় একটি মাংসের দোকানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শ্যাম পসোওয়ান (২৫) নামে এক মদ্যপ যুবক হঠাৎ দোকানে ঢুকে সেখানে রাখা মাংস কাটার ধারালো চপার দিয়ে দীপঙ্করবাবুর পেটে কোপ মারে।

আঘাত এতটাই গুরুতর ছিল যে দীপঙ্করবাবুর পেটের ভিতরের অংশ বাইরে বেরিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জনবহুল এলাকায় এমন আকস্মিক ও নৃশংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

6
1008 views