logo

বাংলা পক্ষ জামুরিয়া বিধানসভার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা

১২ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা এবং উৎসাহস্বরূপ বাংলা পক্ষ জামুড়িয়ার উদ্যোগে বিধানসভার নামাঙ্কিত কলম এবং পানীয় জলের বোতল তাদের হাতে তুলে দেয়া হয়। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বাংলা পক্ষের এই কর্মসূচিতে কেন্দ্র করে এলাকার বাংলা ও বাঙ্গালীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাপক্ষ জামুড়িয়ার সম্পাদক অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায়, সহ-সম্পাদক নফিজ মল্লিক, বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সহযোদ্ধারা। অনুষ্ঠান শুরুর সময় বার্তা হিসেবে সম্পাদক অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের আগামী ভবিষ্যতের দিশা নির্ধারণের জন্য এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব সম্বন্ধে মূল্যবান মতামত দেন। তার সাথে এই জামুড়িয়া শিল্পাঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ভাষা এবং কর্মচঞ্চলতা রক্ষার্থে যা যা করণীয় তা করতে তিনি সকলকে উৎসাহ দেন এবং সহযোদ্ধাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে বলেন।

32
7588 views