logo

নদিয়ার মদনপুর খালধার পাড়ার মসজিদে সর্ব ধৰ্ম নির্বিশেষে শিশুদের সর্ব শিক্ষা দান করে চলেছে

সম্প্রতি মদনপুর খালধারপাড়া আবু নছর আব্দুল কোরানীয়া মক্তবএর
ব্যবস্থাপনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক বার্ষিক ও মিলন দুন্নবীর জলসা। ২০০৩সালে ফুরফুরা শরীফের হাত ধরে চালু হয় এই ধর্মীয় শিক্ষামূলক সেচ্ছাসেবী সংস্থা। যেহেতু শিশুরা যে যার স্কুলে পড়ার পাশে এই সংস্থায় সব ধৰ্মএর বিষয়ে শিক্ষা ও স্কুলের পাঠ্য বইয়ের শিক্ষা, আদব কায়দা ও খেলা ধুলার উপর শিক্ষা দেওয়া হয়। দুটি বালিকার একজন ক্রিকেট ও একজন সাইকেলে চালানোতে বিরাট নাম করেছে। আর এই সংস্থার উদ্যোগের মূল তিন ভাইয়ের অবদান ডাক্তার রফিকুল মণ্ডল, মফিজুল মডেল ও আসমাউল মণ্ডল। আর এর সঙ্গে যার নাম উল্লেখযোগ্য মসজিদের ইমাম সাহেব আজাহার উদ্দীন মণ্ডল। ইমাম সাহেব বলেন সাধারণ শিক্ষার মধ্যে সর্ব ধৰ্ম শিক্ষার খুবই প্রয়োজন। নয়তো মোবাইল ও বিভিন্ন মাধ্যমের নেশা এই ও আগামী প্রজন্মের শিশুরা অঙ্কুরে বিনাশ হয়েছে যাবে।

7
372 views