logo

হুমায়ূন কবির মহাশয়ের বাবরি যাত্রা 12 ফেব্রুয়ারি 2026 নদিয়া জেলার পলাশী থেকে সকাল 10 টায়

'রাজনীতি নয়, বাবরি মসজিদের মাহাত্ম্য তুলে ধরাই উদ্দেশ্য', বাররি য়াত্রার ডাক দিলেন হুমায়ুন
বাবরি মসজিদ ইস্যুতে এবার নয়া কর্মসূচী হুমায়ুন কবীরের। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে তিনি রাজ্যে শুরু করছেন বাবরি যাত্রা। ১১ ফেব্রুয়ারি কোরান পাঠের পর শুরু হবে বাবরি মসজিদের নির্মাণ। এর ঠিক পরদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি হুমায়ুনের বাবরি যাত্রা। হুমায়ুনের নেতৃত্বে পলাশি থেকে ইটাহার পর্যন্ত এই যাত্রা করা হবে বলে জানিযেছেন খোদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
হুমায়ুনের বাবরি যাত্রা মনে করিয়ে দেয় ৩৫ বছর আগে ঠিক এভাবেই দেশে রাম রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবানি। রাজ্যে ২৪০ কিলোমিটার বাবরি যাত্রা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন নাদিয়ার পলাশী থেকে শুরু হবে এই যাত্রা। মুর্শিদাবাদ, মালদা হয়ে উত্তর দিনাজপুরের শেষ হবে বাবরি যাত্রা। এই যাত্রায় অংশ নেবে ১০০ টি গাড়ি। প্রতি গাড়িতে চালক ছাড়াও চারজন করে যাত্রী থাকবেন। যারা বেলডাঙার বাবরি মসজিদ সম্পর্কে বিভিন্ন বিষয় মানুষের কাছে তুলে ধরবেন। হুমায়ুন কবীরের হয়ে প্রচারের করবেন।
কিন্তু কি কারণে হঠাৎ এই ধরনের কর্মসূচি। বিধানসভা নির্বাচনের আগে হুমায়ূন কবীরের এই কর্মসূচির মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাবরি মসজিদকে সামনে রেখে মানুষের আবেগ লক্ষ্য করা গেছে গত ৬ ডিসেম্বর। সেই আবেগকে কাজে লাগিয়ে ভোটের আগে মুসলিম সম্প্রদায়কে এক জোট করতে চান বলেই মত রাজনৈতিক মহলের।
রাজ্যে বিধানসভা ভোটের আগে হুমায়ুনের ডাক দিয়েছেন বাবরি যাত্রার। সেই যাত্রা এই রাজ্যে অনুমোদন কি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও, হুমায়ুন কবীরের বক্তব্য, এই বাবরি যাত্রার মধ্যে তার কোনো রাজনীতি নেই। শান্তিপূর্ণ ভাবে এই বাবরি যাত্রার মধ্যে দিয়ে রাজ্যে বাবরি মসজিদ সংক্রান্ত বিভিন্ন বিষয় মানুষের কাছে তুলে ধরা হবে।
যে কারণে মুসলিম প্রভাবিত জেলাগুলিতে এই যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবীর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হুমায়ুন কবীর এর এই যাত্রার মধ্যেও রয়েছে রাজনীতি। ভোটের আগে মুসলিম প্রভাবিত বিধানসভাগুলিতে দলের শক্তি প্রদর্শন করতে হুমায়ুনের এই যাত্রা। যার ফল পাওয়া যেতে পারে বিধানসভা নির্বাচনে। তবে শেষ পর্যন্ত হুমায়ুন কবীরকে এই বাবরি যাত্রার অনুমতি মমতা প্রশাসন দেয় কিনা সেটাই দেখার।
#HumaunKabir #BabriMasjid #BABRIYATRA #West Bengal

0
3460 views