logo

বাংলার বাড়ির সার্ভে নিয়ে নবগ্রামের বিধায়ক বাড়ীর নাম কাটা নিয়ে অভিযোগ করলেন পাঁচগ্রামের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

বলাই প্রামানিক: মুর্শিদাবাদ: এবারে মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নবগ্রাম বিধান সভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বাংলার বাড়ি সার্ভে করা নিয়ে দুর্নীতির অভিযোগ করেন, বর্তমানে এই পঞ্চায়েতটি কংগ্রেস পরিচালিত।
বিধায়ক বলেন যাদের কাঁচা ভাঙা বাড়ি আছে অর্থাৎ প্রকৃত ঘর পাওয়ার কথা ছিলো সেইসমস্ত ব্যক্তিদের নাম কেটে দেওয়া হয়েছে তার স্থানে যাদের পাকা বাড়ি আছে তাদের নাম গুলো পাশ করা হয়েছে বলে দাবি করেন। কোন কোন সরকারি স্থাফ এই সার্ভে করেছেন তাদের নাম জানা হবে, এছাড়াও এর পেছনে পাঁচগ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, SIR এর কাজটা মিটলেই এর তদন্ত শুরু করা হবে বলে জানান,
এই প্রসঙ্গে প্রধান সালমা ইয়াসমিন বলেন যিনি অভিযোগ করছেন তিনি যেহেতু বিরুধী দলের তাই হয়তো এরকম কথা বলেছেন। এই বিষয়টি ব্লক লেভেলের বিষয়, পঞ্চায়েত এ বিষয়ে কি করে হস্তক্ষেপ করতে পারে? যেখানে অন্য পঞ্চায়েত থেকে সরকারি স্টাফ নিয়ে এসে এই সার্ভে করা হয়েছিলো সেখানে।
তার অনেক কর্মীরও নাম ছিলো তাদেরও তো অনেকের নাম বাদ গেছে, তিনি কি তার কর্মীদের নাম বাদ দিবেন সেই প্রশ্ন করেন, এই নিয়ে ব্লকের কাছে জিজ্ঞাসা করতে যান তখন ব্লক তাকে বলেন পুলিশ ভেরিফিকেশন করে নাম গুলো বাদ গেছে বলে জানান।
এরকম নাম বাদ যাওয়ার ঘটনা নবগ্রামের সমস্ত পঞ্চায়েতেই হয়েছে, দেখতে হলে সেগুলোকেও দেখতে হবে শুধু পাঁচগ্রামের পঞ্চায়েতকে একথা বললে হবে না, পদক্ষেপ নিতে হলে সমস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেন পাঁচগ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন। শুধু তাই নয় তিনিও চেয়েছেন এর সঠিক তদন্ত হোক। তাহলে আমারো ভালো হবে, গরীব মানুষেরা ঘর পেলে আরও ভালো লাগবে বলে জানান প্রধান।

0
99 views